আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
সিড্যা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি সহ অন্যান্যদের সংবর্ধনা।। ডামুড্যায় একটি পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষ-শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছে। কক্সবাজারে বিটিএসএফ উপদেষ্টা এ্যাড. শাহিদা রহমান রিংকু'কে বিটিএসএফ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামের ছোট ছেলে পুকুরের পানিতে ডুবে মৃত্যু জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ডামুড্যায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।। কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে নড়িয়ার রাজনগরে বিএনপি নেতা সুজন বেপারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শরীয়তপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ফসলি জমি বিলীনের শঙ্কা ডামুড্যায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত। ডামুড্যায় রাতের আঁধারে বাগানে ঢুকে শতাধিক গাছ কাটার অভিযোগ নিসচা খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক হলেন ফাতেমা-তুজ-জোহরা লিন্ডা নিসচা খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক হলেন ফাতেমা-তুজ-জোহরা লিন্ডা শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে বেঁদেপল্লীর যুবকদের ক্রীড়া সামগ্রী ও অসহায়দের নগদ অর্থ বিতরণ ৮ বছর ধরে জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বৃষ্টি হলেই ভিজে শিক্ষার্থীদের বই-খাতা। একজন শিক্ষিত মা ই করতে পারে, হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যুতে বিপিজেএফের গভীর শোক গোসাইরহাটে কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প: ৪৩০ জনকে চিকিৎসা সেবা শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি হলেন এম. হারুন অর রশিদ শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের আলোচনা ও ফল উৎসব অনুষ্ঠিত । গোসাইরহাটে শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কোপানোর অভিযোগে, প্রধান শিক্ষক আটক। ডামুড্যার শিধলকুড়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
ad728

শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া, নগদ ৩০ হাজার টাকা ও আসবাবপত্র লুট

রিপোর্টারের নাম: Shariatpur Express 24
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 9, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া, নগদ ৩০ হাজার টাকা ও আসবাবপত্র লুট

শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া, নগদ ৩০ হাজার টাকা ও আসবাবপত্র লুট

অনলাইন ডেক্স রিপোর্ট

ফরিদপুর, ৯ এপ্রিল ২০২৬: ফরিদপুরের মধুখালী উপজেলায় শ্বশুরবাড়িতে জামাইদের নেতৃত্বে হামলা ও লুটপাটের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামে গতকাল বুধবার (৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। হামলাকারীরা একটি ঘোড়া, নগদ ৩০ হাজার টাকা, ফ্রিজ, গ্যাসের চুলাসহ ঘরের মূল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী মোহাম্মদ গফফার মোল্লা ও তার স্ত্রী জুলেখা বেগম জানান, তাদের জামাইদের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে প্রথমে ভাঙচুর শুরু করে। তারা ঘরের আসবাবপত্র কুপিয়ে তছনছ করে এবং গোয়ালঘর থেকে একটি ঘোড়া নিয়ে যায়। বাধা দিতে গেলে জুলেখা বেগমকে মারধর করা হয়। অভিযোগ অনুসারে, মর্জিনা ও রুমি নামের দুই নারী জুলেখা বেগমকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

ঘটনায় অভিযুক্ত চারজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তরা হলেন— মোহাম্মদ মতিয়ার শেখ, মোঃ রিপন শেখ, মর্জিনা বেগম ও মোঃ সাগর মোল্যা। ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে।

মোহাম্মদ গফফার মোল্লা বলেন, “নিজের জামাইরা এভাবে ঘরে ঢুকে মারপিট ও লুটপাট করবে তা কল্পনাও করতে পারিনি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার ও আমাদের জানমালের নিরাপত্তা চাই।”
স্থানীয় গাজনা ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্যরা ঘটনাটি খতিয়ে দেখছেন। এলাকায় ঘটনার পর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “উক্ত ঘটনা সম্পর্কে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পুলিশ ঘটনার বিষয়ে খোঁজখবর নিচ্ছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন ইমেইল এ Shariatpurexpresslive24@gmail.com
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300