জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ডামুড্যায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।।
মোহাম্মদ নান্নু মৃধা, বিশেষ প্রতিনিধি
"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ '' প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে মৎস্যবৃদ্ধি কার্যক্রমের উদ্বোধন, চাষীদের সচেতন করতে আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগষ্ট) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে ডামুড্যা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ডামুড্যা থানার ওসি জাহাঙ্গির আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কাশেম, কৃষি কর্মকর্তা মোতালেব হোসেন, উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান উজ্জল সিকদার, পৌর বিএনপির আহবায়ক মোঃ আলমগীর হোসেন মাদবর, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় পদ্মা মেঘনা নদীতে ইলিশ সম্পদ রক্ষায় গুরুত্বারোপসহ বিভিন্ন সরকারী বেসরকারী মুক্ত বা বদ্ধ জলাশয়ে মাছের উৎপাদন
বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে শতাধিক মাছ চাষি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে সফল মৎস্য চাষী হিসেবে পুরস্কার পান তিন জন। তারা হলেন মাসুম সরদার, মিজানুর রহমান,জালাল উদ্দিন।
এ জাতীয় আরো খবর..