একজন শিক্ষিত মা ই করতে পারে, হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।।
মোহাম্মদ নান্নু মৃধা, বিশেষ প্রতিনিধি শরীয়তপুর।।
জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বলেছেন, সুন্দর একটি জাতী গঠনে একজন মা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ
শনিবার (১৮ জুলাই) দুপুরে শরীয়তপুরের ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক, শিক্ষার্থী,
শিক্ষক ,শিক্ষিকা ও সুধী জনদের সাথে মতবিনিময়
কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি মোঃ উজ্জ্বল সিকদার এর সভাপতিত্বে ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন এর সঞ্চালনায়
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহউদ্দিন আইয়ুবী,ডামুড্যা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট শাহাদাত হোসেন,
আহ্বায়ক কমিটির সদস্য জিল্লুর রহমান মধু,
রেজাউল করিম শ্যামল বেপারী,আঃ মজিদ মাদবর,আলমাস সরকার,পৌর আহ্বায়ক আলমগীর মাদবর।
এসময় হুইপ আরো
বলেন,আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আামার আওতাধীন সকল স্কুল, কলেজ,মসজিদ,মাদ্রাসা ও মন্দির সহ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আমি আমার সরকারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক সমাজ এবং অভিভাবকদের সাথে সমন্বয় করে আমাদের নতুন প্রজন্ম কে একটি আদর্শ এবং গর্বিত প্রজন্ম হিসেবে গড়ে তুলবো।
এরপর তিনি মৎস্য দপ্তরের আয়োজনে ইউনিয়ন পর্যায়ের মৎস্য চাষি খামারিদের মাছের পোনা ও খাদ্য বিতরণ করেন এবং
ডামুড্যা উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা এবং অসহায় ও দুস্থদের মাঝে শুকনা খাবার বিতরণ করেন।
এ জাতীয় আরো খবর..