আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
সিড্যা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি সহ অন্যান্যদের সংবর্ধনা।। ডামুড্যায় একটি পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষ-শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছে। কক্সবাজারে বিটিএসএফ উপদেষ্টা এ্যাড. শাহিদা রহমান রিংকু'কে বিটিএসএফ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামের ছোট ছেলে পুকুরের পানিতে ডুবে মৃত্যু জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ডামুড্যায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।। কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে নড়িয়ার রাজনগরে বিএনপি নেতা সুজন বেপারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শরীয়তপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ফসলি জমি বিলীনের শঙ্কা ডামুড্যায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত। ডামুড্যায় রাতের আঁধারে বাগানে ঢুকে শতাধিক গাছ কাটার অভিযোগ নিসচা খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক হলেন ফাতেমা-তুজ-জোহরা লিন্ডা নিসচা খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক হলেন ফাতেমা-তুজ-জোহরা লিন্ডা শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে বেঁদেপল্লীর যুবকদের ক্রীড়া সামগ্রী ও অসহায়দের নগদ অর্থ বিতরণ ৮ বছর ধরে জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বৃষ্টি হলেই ভিজে শিক্ষার্থীদের বই-খাতা। একজন শিক্ষিত মা ই করতে পারে, হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যুতে বিপিজেএফের গভীর শোক গোসাইরহাটে কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প: ৪৩০ জনকে চিকিৎসা সেবা শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি হলেন এম. হারুন অর রশিদ শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের আলোচনা ও ফল উৎসব অনুষ্ঠিত । গোসাইরহাটে শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কোপানোর অভিযোগে, প্রধান শিক্ষক আটক। ডামুড্যার শিধলকুড়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
ad728

শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি হলেন এম. হারুন অর রশিদ

রিপোর্টারের নাম: Shariatpur Express 24
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 12, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি হলেন এম. হারুন অর রশিদ

শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি হলেন এম. হারুন অর রশিদ

মোহাম্মদ নান্নু মৃধা, বিশেষ প্রতিনিধি 
শরীয়তপুর ।।


শরীয়তপুর সাংবাদিক ইউনিয়ন (এসজেইউ)-এর সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে মনোনীত হয়েছেন দৈনিক হুংকার-এর নির্বাহী সম্পাদক ও ভোরের ডাকের শরীয়তপুর জেলা প্রতিনিধি এম. হারুন অর রশিদ।

রোববার (১২ জুলাই) বিকেলে শহরের চৌরঙ্গী মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও বার্ষিক ফল উৎসব শেষে সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

কমিটিতে দৈনিক হুংকার-এর নির্বাহী সম্পাদক ও দৈনিক ভোরের ডাক-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি এম. হারুন অর রশিদ সভাপতি, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. আল-আমিন শাওন পুনরায় সাধারণ সম্পাদক, চ্যানেল এস-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. খোরশেদ আলম বাবুল সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক আমাদের সময় ও বাংলানিউজ২৪.কম-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. রোমান আকন্দ কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হন।

নবনির্বাচিত সভাপতি এম. হারুন অর রশিদ বলেন, "শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও পেশাদার সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা ও কল্যাণে সংগঠন সবসময় কার্যকর ভূমিকা পালন করবে।"

এ সময় সংগঠনের সদস্যবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এম. হারুন অর রশিদ এর আগে শরীয়তপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিকদের অধিকার ও পেশাগত উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন ইমেইল এ Shariatpurexpresslive24@gmail.com
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300