ডামুড্যা উপজেলা প্রকৌশলী আবু নাঈম নাবিলের বিরুদ্ধে নতুন অভিযোগ: যুবদল নেতাকে ফোনে হুমকি, নিজেকে বাণিজ্যমন্ত্রীর লোক বলে দাবি
শরিয়তপুর, ১০ এপ্রিল ২০২৬: ডামুড্যা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মেহেদীকে ফোনে হুমকি দিয়েছেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবু নাঈম নাবিল। ফোনে তিনি নিজেকে বাণিজ্য মন্ত্রীর লোক বলে দাবি করে হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মেহেদী আজ শুক্রবার তার ফেসবুক অ্যাকাউন্টে এ ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি উল্লেখ করেন, আবু নাঈম নাবিল ফোন করে তাকে হুমকি দিয়েছেন এবং নিজের পরিচয় দিয়ে বলেছেন যে তিনি বাণিজ্য মন্ত্রীর লোক।
এর আগেও আবু নাঈম নাবিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছিল। ২০২৪ সালের মার্চ মাসে ডামুড্যা উপজেলার খেজুরতলা এলাকায় রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের তথ্য সংগ্রহ করতে গিয়ে স্থানীয় সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত ও হুমকি দেওয়ার অভিযোগে তিনি সংবাদ শিরোনাম হয়েছিলেন। ওই ঘটনায় স্থানীয় সাংবাদিকরা মানববন্ধন করেন এবং আদালতে মামলা দায়ের করেন।
এ বিষয়ে আবু নাঈম নাবিলের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি। ঘটনাটি স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে
এ জাতীয় আরো খবর..