আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
ডামুড্যায় জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন অপুর নির্দেশে ব্রীজের দু পাশ সংস্কার। মেসেঞ্জারে জুয়ার লিংক পাঠিয়ে যুবসমাজকে বিপথে নেওয়ার অভিযোগ শরিয়তপুরের কাঁচিকাটায় নদী ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম সম্পন্ন মান্দার জোতবাজারে একই রাতে তিন দোকানে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা নিখোঁজের পাঁচদিন পর গলায় ইট - কোমরে বস্তা বাঁধা অবস্থায় কিশোরের মরদেহ উদ্ধার। গোসাইরহাটে মাদক সেবনের অভিযোগে আটক বৃদ্ধের জেল হাজতে মৃত্যু, এলাকায় শোক ও চাঞ্চল্য কুশারিয়ায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ: ওজনে কম দেওয়ার ক্ষোভে গ্রাহকরা মান্দায় বাড়ির ময়লা ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে ১ জন আহত। শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন ২০২৬ এর পূর্ণাঙ্গ বিজয়ীদের তালিকা প্রকাশ শরীয়তপুর প্রেসক্লাবের প্রথম নির্বাচনে আবুল হোসেন সরদার ও নুরুল ইসলাম রবিনের বাজিমাত উৎসবমুখর পরিবেশে শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জের ১০ বছর বয়সে এক শিশু নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত আসামি আরিফ ফরাজী গ্রেফতার । টিনের চালায় আগুনের ঊলকা, বিদ্যুৎ নেই বলে গরমে অসুস্থ শিশু শিক্ষার্থীরা সৎ মেয়েকে দীর্ঘদিন ধরে যৌন নিপীড়ন, সৎ বাবা গ্রেপ্তার! নড়িয়ায় হিজল গাছে ঝুলন্ত অবস্থায় ১৩ বছরের কিশোরী সোনালী আক্তারের মরদেহ উদ্ধার মালয়েশিয়া সফর শেষে দেশে প্রত্যাবর্তন করলেন সেনাবাহিনী প্রধান শরীয়তপুরের গোসাইরহাটে মানসিক ভারসাম্যহীন স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ডামুড্যায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, অনুপস্থিত মাত্র ৮ জন পরীক্ষার্থীদের টেনশন কমাতে কোদালপুরে ছাত্রশিবিরের ‘হেল্প ডেস্ক’ শরীয়তপুরে সংরক্ষিত আসনে সংসদ সদস্য মনোনীত হলেন শওকত আরা আক্তার উর্মি
ad728

শরীয়তপুরের ভেদরগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় এক যুবকের আত্মহত্যা

রিপোর্টারের নাম: Shariatpur Express 24
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 20, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: শরীয়তপুরের ভেদরগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় এক যুবকের আত্মহত্যা

শরীয়তপুরের ভেদরগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় এক যুবকের আত্মহত্যা

ভেদরগঞ্জ প্রতিনিধি: শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন ডিএমখালি ইউনিয়নের মোহাম্মদিয়া দুলাল সরকার কান্দি এলাকায় নেশাজাতীয় দ্রব্য সেবনের পর এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৯ এপ্রিল) রাতের কোনো এক সময় ওই যুবক নেশাগ্রস্ত হয়ে বাড়ির আশপাশে গাছের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকালে পরিবারের সদস্যরা তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। খবর পেয়ে সখিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে নেশার প্রভাবে মানসিক অস্থিরতার কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবারের সদস্যরা জানান, যুবকটি কিছুদিন ধরে নেশাজাতীয় দ্রব্যের সঙ্গে জড়িত ছিলেন। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং আত্মহত্যার পেছনে অন্য কোনো কারণ না পাওয়ায় পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।

সখিপুর থানার এক কর্মকর্তা বলেন, “ঘটনাস্থল থেকে কোনো সন্দেহজনক আলামত পাওয়া যায়নি। তদন্ত চলছে। আত্মহত্যার সঠিক কারণ নির্ণয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে।”

এ ধরনের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নেশার বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন ইমেইল এ Shariatpurexpresslive24@gmail.com
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300