আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
সিড্যা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি সহ অন্যান্যদের সংবর্ধনা।। ডামুড্যায় একটি পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষ-শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছে। কক্সবাজারে বিটিএসএফ উপদেষ্টা এ্যাড. শাহিদা রহমান রিংকু'কে বিটিএসএফ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামের ছোট ছেলে পুকুরের পানিতে ডুবে মৃত্যু জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ডামুড্যায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।। কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে নড়িয়ার রাজনগরে বিএনপি নেতা সুজন বেপারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শরীয়তপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ফসলি জমি বিলীনের শঙ্কা ডামুড্যায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত। ডামুড্যায় রাতের আঁধারে বাগানে ঢুকে শতাধিক গাছ কাটার অভিযোগ নিসচা খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক হলেন ফাতেমা-তুজ-জোহরা লিন্ডা নিসচা খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক হলেন ফাতেমা-তুজ-জোহরা লিন্ডা শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে বেঁদেপল্লীর যুবকদের ক্রীড়া সামগ্রী ও অসহায়দের নগদ অর্থ বিতরণ ৮ বছর ধরে জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বৃষ্টি হলেই ভিজে শিক্ষার্থীদের বই-খাতা। একজন শিক্ষিত মা ই করতে পারে, হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যুতে বিপিজেএফের গভীর শোক গোসাইরহাটে কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প: ৪৩০ জনকে চিকিৎসা সেবা শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি হলেন এম. হারুন অর রশিদ শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের আলোচনা ও ফল উৎসব অনুষ্ঠিত । গোসাইরহাটে শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কোপানোর অভিযোগে, প্রধান শিক্ষক আটক। ডামুড্যার শিধলকুড়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
ad728

ধেয়ে আসছে ভয়ংকর কালবৈশাখী, তাণ্ডবের আশঙ্কা বহু অঞ্চলে

রিপোর্টারের নাম: Shariatpur Express 24
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 9, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ধেয়ে আসছে ভয়ংকর কালবৈশাখী, তাণ্ডবের আশঙ্কা বহু অঞ্চলে

ধেয়ে আসছে ভয়ংকর কালবৈশাখী, তাণ্ডবের আশঙ্কা বহু অঞ্চলে
  

বৃষ্টিবলয় “গর্জন” বাংলাদেশে ঢুকে পড়ায় আবহাওয়া অফিস ও বেসরকারি সংস্থা বিডব্লিউওটি সতর্কতা জারি করেছে। 

বুধবার সন্ধ্যায় বিডব্লিউওটি জানায়, আগামী ২৪ ঘণ্টায় বলয়টি সর্বোচ্চ সক্রিয় থাকবে, এবং রাতেই দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়, বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। সংস্থাটি বলেছে, বলয়টি ১০ এপ্রিল পর্যন্ত সক্রিয় থাকবে এবং বৃহস্পতিবার রাত ১২টার মধ্যে ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির শঙ্কা রয়েছে।

 ঝাড়খণ্ডে তৈরি বজ্রমেঘ পশ্চিমবঙ্গ হয়ে রাতে বাংলাদেশের পশ্চিমাঞ্চলে ঢুকতে পারে, যার প্রভাবে ১২-২৪ ঘণ্টায় অধিকাংশ এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে। নৌপথে রাতে ভ্রমণ না করার এবং নদীযানগুলোকে সতর্কভাবে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি, বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য ওঠানামা করবে।

 সারাদেশে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন ইমেইল এ Shariatpurexpresslive24@gmail.com
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300