আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে বেঁদেপল্লীর যুবকদের ক্রীড়া সামগ্রী ও অসহায়দের নগদ অর্থ বিতরণ ৮ বছর ধরে জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বৃষ্টি হলেই ভিজে শিক্ষার্থীদের বই-খাতা। একজন শিক্ষিত মা ই করতে পারে, হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যুতে বিপিজেএফের গভীর শোক গোসাইরহাটে কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প: ৪৩০ জনকে চিকিৎসা সেবা শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি হলেন এম. হারুন অর রশিদ শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের আলোচনা ও ফল উৎসব অনুষ্ঠিত । গোসাইরহাটে শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কোপানোর অভিযোগে, প্রধান শিক্ষক আটক। ডামুড্যার শিধলকুড়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। ডামুড্যায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। ডামুড্যায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। গোসাইরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত: সমবায়ীদের মাঝে গাছের চারা ও ঋণের চেক বিতরণ শরীয়তপুরে স্কুল অফিস সহায়ককে কুপিয়ে জখম, পরে পুকুরে নিক্ষেপ ৪৬ নং সম্ভুকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন: সভাপতি শামিম, সহ-সভাপতি সেলি ম বুড়িরহাট আব্দুর রাজ্জাক কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী উপলক্ষে দেয়া মাহফিল। পশ্চিম চর বিষকাটেলিতে গভীর রাতে বসতরাড়ীর রান্নাঘরে অগ্নিসংযোগঃ এলাকায় চাঞ্চল্য শরীয়তপুরের ডামুড্যায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন। ডামুড্যায় বোনের জন্য ফ্রিজ কিনে ১ লাখ টাকার মেগা ক্যাশ ভাউচার বিজয়ী ইমরান। ডামুড্যায় জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন অপুর নির্দেশে ব্রীজের দু পাশ সংস্কার। মেসেঞ্জারে জুয়ার লিংক পাঠিয়ে যুবসমাজকে বিপথে নেওয়ার অভিযোগ
ad728

শেখ পরিবারের সুবিধা বাতিল সংসদে বিল কন্ঠে পাশ

রিপোর্টারের নাম: Shariatpur Express 24
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 8, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: শেখ পরিবারের সুবিধা বাতিল সংসদে বিল কন্ঠে পাশ

জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা আইন রহিত: সংসদে বিল কণ্ঠভোটে পাস, শেখ পরিবারের বিশেষ সুবিধা বাতিল

অনলাইন ডেস্ক রিপোর্ট 

ঢাকা, ৮ এপ্রিল (২০২৬): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য বিশেষ রাষ্ট্রীয় নিরাপত্তা ও সুবিধা প্রদানকারী ‘জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা আইন, ২০০৯’ রহিত করে জাতীয় সংসদে বিল পাস করা হয়েছে। এর ফলে শেখ পরিবারের সদস্যদের জন্য বরাদ্দকৃত আজীবন বিশেষ নিরাপত্তা, রাষ্ট্রীয় বাসভবনসহ সব ধরনের বিশেষ সুবিধা বাতিল হয়ে গেল।

বুধবার (৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বিলটি সংসদে উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

বিলের উদ্দেশ্য ও কারণসংক্রান্ত বিবৃতিতে বলা হয়, ২০০৯ সালের ১৫ অক্টোবর ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯ (২০০৯ সনের ৬৩ নং আইন)’ জারি করা হয়। পরবর্তীতে ২০১৫ সালের ২৫ মে এই আইনের অধীনে পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা ও সুবিধা প্রদানের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, কেবল একটি পরিবারকে রাষ্ট্রীয় বিশেষ সুবিধা প্রদান বৈষম্যমূলক। এ কারণে অন্তর্বর্তীকালীন সরকার আইনটি রহিত করার নীতিগত সিদ্ধান্ত নেয়। এর ধারাবাহিকতায় রাষ্ট্রপতির অনুমোদনে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’ জারি করা হয়। সেই অধ্যাদেশকে আইনে পরিণত করতে সংসদে বিল আকারে উপস্থাপন করা হয় এবং আজ তা পাস হয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে প্রণীত এ আইনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবিত দুই কন্যা এবং তাদের সন্তানদের জন্য আজীবন বিশেষ নিরাপত্তা, রাষ্ট্রীয় বাসভবনসহ নানা সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছিল। নতুন আইন পাসের মধ্য দিয়ে এসব বিশেষ ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বাতিল হলো।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন ইমেইল এ Shariatpurexpresslive24@gmail.com
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300