আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে বেঁদেপল্লীর যুবকদের ক্রীড়া সামগ্রী ও অসহায়দের নগদ অর্থ বিতরণ ৮ বছর ধরে জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বৃষ্টি হলেই ভিজে শিক্ষার্থীদের বই-খাতা। একজন শিক্ষিত মা ই করতে পারে, হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যুতে বিপিজেএফের গভীর শোক গোসাইরহাটে কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প: ৪৩০ জনকে চিকিৎসা সেবা শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি হলেন এম. হারুন অর রশিদ শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের আলোচনা ও ফল উৎসব অনুষ্ঠিত । গোসাইরহাটে শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কোপানোর অভিযোগে, প্রধান শিক্ষক আটক। ডামুড্যার শিধলকুড়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। ডামুড্যায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। ডামুড্যায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। গোসাইরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত: সমবায়ীদের মাঝে গাছের চারা ও ঋণের চেক বিতরণ শরীয়তপুরে স্কুল অফিস সহায়ককে কুপিয়ে জখম, পরে পুকুরে নিক্ষেপ ৪৬ নং সম্ভুকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন: সভাপতি শামিম, সহ-সভাপতি সেলি ম বুড়িরহাট আব্দুর রাজ্জাক কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী উপলক্ষে দেয়া মাহফিল। পশ্চিম চর বিষকাটেলিতে গভীর রাতে বসতরাড়ীর রান্নাঘরে অগ্নিসংযোগঃ এলাকায় চাঞ্চল্য শরীয়তপুরের ডামুড্যায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন। ডামুড্যায় বোনের জন্য ফ্রিজ কিনে ১ লাখ টাকার মেগা ক্যাশ ভাউচার বিজয়ী ইমরান। ডামুড্যায় জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন অপুর নির্দেশে ব্রীজের দু পাশ সংস্কার। মেসেঞ্জারে জুয়ার লিংক পাঠিয়ে যুবসমাজকে বিপথে নেওয়ার অভিযোগ
ad728

কুশারিয়ায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ: ওজনে কম দেওয়ার ক্ষোভে গ্রাহকরা

রিপোর্টারের নাম: Shariatpur Express 24
  • সংবাদ প্রকাশের তারিখ : May 1, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: কুশারিয়ায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ: ওজনে কম দেওয়ার ক্ষোভে গ্রাহকরা

কুশারিয়ায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ: ওজনে কম দেওয়ার ক্ষোভে গ্রাহকরা

বিশেষ প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়া গ্রামে টিসিবি (ট্রাকসেল) পণ্য বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। চাল, ডাল ও চিনিসহ প্রতিটি পণ্যে নির্ধারিত ওজনের চেয়ে ২০০ থেকে ৩০০ গ্রাম পর্যন্ত কম দেওয়ার অভিযোগ তুলেছেন কার্ডধারী সুবিধাভোগীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, কুশারিয়া গ্রামে কার্ডধারীদের মাঝে সরকারি ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিতরণ করা হচ্ছিল। পণ্য হাতে পাওয়ার পর অনেক গ্রাহকের সন্দেহ হলে তারা স্থানীয়ভাবে ওজন করে দেখেন, চাল, ডাল ও চিনির প্রতিটি প্যাকেটে ২০০ থেকে ৩০০ গ্রাম পর্যন্ত কম রয়েছে। সরকারের নির্ধারিত ওজনের তুলনায় এই ঘাটতি দেখে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

পণ্য বিতরণের দায়িত্বে থাকা ডিলার মো. মঞ্জু মিয়ার বিরুদ্ধে এই অনিয়মের সরাসরি অভিযোগ তুলেছেন গ্রামবাসী। তাদের দাবি, অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি পণ্য থেকে কৌশলে ওজন কমিয়ে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার চেষ্টা করা হচ্ছে।

মো. আনোয়ার মিয়া, সুমন আহমেদ, খাদিজা বেগমসহ একাধিক কার্ডধারী জানান, “আমরা অভাবী মানুষ বলে সরকার আমাদের জন্য কম দামে চাল-ডাল দিচ্ছে। কিন্তু এখানেও যদি কেজি প্রতি ২০০-৩০০ গ্রাম করে কম দেওয়া হয়, তাহলে আমাদের প্রাপ্য অধিকার কোথায়? আমরা এই অনিয়মের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন ইমেইল এ Shariatpurexpresslive24@gmail.com
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300