ডামুড্যার শিধলকুড়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
মোহাম্মদ নান্নু মৃধা, বিশেষ প্রতিনিধি শরীয়তপুর।
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নে মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকালে শিধলকুড়া বাজার মসজিদের সামনে থেকে সামনে শিধলকুড়া সচেতন নাগরিক ঐক্যের
সচেতন নাগরিক ঐক্যের ব্যানারে এ বিক্ষোভ মিছিল হয়। এসময় মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ সমাবেশ করে স্থানীয়রা।
বিক্ষোভ পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ডামুড্যা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জাহাঙ্গীর আলম। আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা লিয়াকত আলী খাঁন দাদন, খোকন মাদবর,
বাদল সরদার,বীর মুক্তিযোদ্ধা আঃ রশিদ সরদার,
ইসলামী বক্তা মাওলানা মামুনুর রশিদ আজাদী, বিএনপি নেতা মালেক ফরাজী, স্বজল খান, তরুণ সাংবাদিক সালাউদ্দিন আহমেদ, তরুণ সংগঠক বাদল মাদবর ও নিপু কাজী।
সঞ্চালক করেন মুকুল মাষ্টার।
উক্ত মাদক বিরোধী বিক্ষোভে শিধুলকুড়া ইউনিয়নের সাধারণ জনগণ এবং ব্যবসায়ী, সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..