আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
সিড্যা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি সহ অন্যান্যদের সংবর্ধনা।। ডামুড্যায় একটি পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষ-শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছে। কক্সবাজারে বিটিএসএফ উপদেষ্টা এ্যাড. শাহিদা রহমান রিংকু'কে বিটিএসএফ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামের ছোট ছেলে পুকুরের পানিতে ডুবে মৃত্যু জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ডামুড্যায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।। কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে নড়িয়ার রাজনগরে বিএনপি নেতা সুজন বেপারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শরীয়তপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ফসলি জমি বিলীনের শঙ্কা ডামুড্যায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত। ডামুড্যায় রাতের আঁধারে বাগানে ঢুকে শতাধিক গাছ কাটার অভিযোগ নিসচা খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক হলেন ফাতেমা-তুজ-জোহরা লিন্ডা নিসচা খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক হলেন ফাতেমা-তুজ-জোহরা লিন্ডা শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে বেঁদেপল্লীর যুবকদের ক্রীড়া সামগ্রী ও অসহায়দের নগদ অর্থ বিতরণ ৮ বছর ধরে জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বৃষ্টি হলেই ভিজে শিক্ষার্থীদের বই-খাতা। একজন শিক্ষিত মা ই করতে পারে, হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যুতে বিপিজেএফের গভীর শোক গোসাইরহাটে কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প: ৪৩০ জনকে চিকিৎসা সেবা শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি হলেন এম. হারুন অর রশিদ শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের আলোচনা ও ফল উৎসব অনুষ্ঠিত । গোসাইরহাটে শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কোপানোর অভিযোগে, প্রধান শিক্ষক আটক। ডামুড্যার শিধলকুড়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
ad728

গোসাইরহাটে কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প: ৪৩০ জনকে চিকিৎসা সেবা

রিপোর্টারের নাম: Shariatpur Express 24
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: গোসাইরহাটে কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প: ৪৩০ জনকে চিকিৎসা সেবা

গোসাইরহাটে কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প: ৪৩০ জনকে চিকিৎসা সেবা

মোঃ হাসান আলী 
গোসাইরহাট শরীয়তপুর প্রতিনিধি 
​শরীয়তপুরের গোসাইরহাটে প্রান্তিক ও চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
​বৃহস্পতিবার গোসাইরহাটের কুচাইপট্টি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে শিশু, নারী ও বয়স্কসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। বিসিজি স্টেশন গজারিয়া (ঢাকা জোন)-এর লেফটেন্যান্ট রাফায়েল মনোয়ার উৎসবের নেতৃত্বে কোস্ট গার্ডের একটি বিশেষ দল এই মানবিক কার্যক্রম পরিচালনা করে।

​মেডিকেল ক্যাম্পের তথ্য অনুযায়ী, দিনব্যাপী এই আয়োজনে মোট ৪৩০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সেবাগ্রহীতাদের মধ্যে ১৩৬ জন পুরুষ, ২৩৪ জন নারী এবং ৬০ জন শিশু রয়েছে।

​চিকিৎসা সেবার পাশাপাশি স্থানীয়দের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, সুষম পুষ্টি নিশ্চিতকরণ, মাতৃস্বাস্থ্য এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। এছাড়াও চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে সরবরাহ করা হয়।

​অভিযান পরিচালনাকারী লেফটেন্যান্ট রাফায়েল মনোয়ার উৎসব বলেন, “চরাঞ্চলসহ উপকূলীয় এলাকার প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড সবসময় তৎপর। আজকের এই ক্যাম্পে মানুষের ব্যাপক অংশগ্রহণ ও সাড়া আমাদের অনুপ্রাণিত করেছে। জনসেবামূলক এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং যেকোনো প্রয়োজনে কোস্ট গার্ড উপকূলবাসীর পাশে আছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন ইমেইল এ Shariatpurexpresslive24@gmail.com
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300