আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
সিড্যা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি সহ অন্যান্যদের সংবর্ধনা।। ডামুড্যায় একটি পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষ-শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছে। কক্সবাজারে বিটিএসএফ উপদেষ্টা এ্যাড. শাহিদা রহমান রিংকু'কে বিটিএসএফ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামের ছোট ছেলে পুকুরের পানিতে ডুবে মৃত্যু জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ডামুড্যায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।। কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে নড়িয়ার রাজনগরে বিএনপি নেতা সুজন বেপারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শরীয়তপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ফসলি জমি বিলীনের শঙ্কা ডামুড্যায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত। ডামুড্যায় রাতের আঁধারে বাগানে ঢুকে শতাধিক গাছ কাটার অভিযোগ নিসচা খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক হলেন ফাতেমা-তুজ-জোহরা লিন্ডা নিসচা খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক হলেন ফাতেমা-তুজ-জোহরা লিন্ডা শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে বেঁদেপল্লীর যুবকদের ক্রীড়া সামগ্রী ও অসহায়দের নগদ অর্থ বিতরণ ৮ বছর ধরে জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বৃষ্টি হলেই ভিজে শিক্ষার্থীদের বই-খাতা। একজন শিক্ষিত মা ই করতে পারে, হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যুতে বিপিজেএফের গভীর শোক গোসাইরহাটে কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প: ৪৩০ জনকে চিকিৎসা সেবা শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি হলেন এম. হারুন অর রশিদ শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের আলোচনা ও ফল উৎসব অনুষ্ঠিত । গোসাইরহাটে শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কোপানোর অভিযোগে, প্রধান শিক্ষক আটক। ডামুড্যার শিধলকুড়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
ad728

শরীয়তপুরে সংরক্ষিত আসনে সংসদ সদস্য মনোনীত হলেন শওকত আরা আক্তার উর্মি

রিপোর্টারের নাম: Shariatpur Express 24
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 21, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: শরীয়তপুরে সংরক্ষিত আসনে সংসদ সদস্য মনোনীত হলেন শওকত আরা আক্তার উর্মি।

শরীয়তপুরে সংরক্ষিত আসনে সংসদ সদস্য
মনোনীত হলেন শওকত আরা আক্তার উর্মি।

নিজস্ব প্রতিনিধি 
(শরীয়তপুর )

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার পুত্রবধু, সাবেক ছাত্রনেত্রী এ্যাড. শওকত আরা উর্মি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীত হয়েছেন। 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম গোসাইরহাট উপজেলা থেকে কোন নারী নেত্রী সংসদ সদস্য হওয়ার গৌরব অর্জন করলেন। সে গোসাইরহাট উপজেলার নাগের পাড়া ইউনিয়নের পখমসার গ্রামের স্বামী মো: ফরহাদ হোসেন এর স্ত্রী। তার বাবার বাড়ী পার্শ্ববর্তী জেলা  মাদারীপুর জেলার সদর উপজেলার মাস্টার কলোনীতে। তার বাবার নাম আব্দুল হামিদ সরদার, মাতার নাম মল্লিকা বেগম। প্রাইম বিশ^বিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রী অর্জনকারী উর্মি একই বিশ^বিদ্যালয় থেকে ২০১৪ সালে এলএলএম সনদ লাভ করেন। সে মনোবিজ্ঞানে ইডেন মহিলা কলেজ থেকে বিএসসি অনার্স সম্পন্ন করেন। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক উর্মি ছাত্রদলের বিভিন্ন মেয়াদে একাধিক পদে দায়িত্ব পালন করেছেন। টুকু আলিম কমিটিতে সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক, হাবিব জুয়েল কমিটির সহ-সাধারণ সম্পাদক, ইডেন কলেজ কমিটির যুগ্ম আহবায়ক এর দায়িত্ব পালন করেন তিনবার। 

তার এই মনোনয়ন পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল শরীয়তপুর জেলা শাখা ও গোসাইরহাট উপজেলা শাখা থেকে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ এমপি, জেলা বিএনপি’র সভাপতি সফিকুর রহমান কিরন এমপি, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, জেলা পরিষদ প্রশাসক সরদার একেএম নাসির উদ্দীন কালু কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নেতৃবৃন্দ। 

স্থানীয় সূত্রে জানা যায় দলের প্রতি আনুগত্য, জেল, জলুম, নির্যাতনের পরীক্ষায় উত্তীর্ন এ নেত্রীর বিগত দিনের কার্যক্রমের স্বীকৃতি হিসেবে তাকে এই পদে মনোনীত করেছে দলের হাই কমান্ড। 

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন ইমেইল এ Shariatpurexpresslive24@gmail.com
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300