আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
আবু সাঈদ হত্যা মামলায় রায়: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু জ্বরের রোগীকে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন শরীয়তপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চরম শয্যা সংকট আত্মগোপনে থাকা সাবেক নারী এমপি গ্রেপ্তার ধেয়ে আসছে ভয়ংকর কালবৈশাখী, তাণ্ডবের আশঙ্কা বহু অঞ্চলে দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় ৩ বছরের শিশু নিহত শেখ পরিবারের সুবিধা বাতিল সংসদে বিল কন্ঠে পাশ বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করিনি,স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জাল শিক্ষা সনদ বিক্রির নেটওয়ার্ক ভেঙে দিল র‍্যাব মাগুরায় নহাটা রাণী পতিত পাবণী মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মানববন্ধন টাকা না পেয়ে যশোরে বাবাকে কুপিয়ে জখম করল এক কুলাঙ্গার ছেলে গোসাইরহাটে সহপাঠীর ছুরিকাঘাতে রক্তাক্ত ক্লাসরুম ছাত্রীদের সামনেই এলোপাথাড়ি কুপিয়ে পালালো নয়ন শরীয়তপুর থেকে মোহাম্মদপুরে ইয়াবা ডেলিভারি দিতে গিয়ে পুলিশের হাতে ধরা বৃদ্ধ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত কুমিল্লা ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ নোয়াখালীতে ৪০ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৪ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, মেহেন্দিগঞ্জের তেল ব্যবসায়ী আটক সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট পাচ্ছে ৩৬টি, জামায়াত-এনসিপি জোট ১৩টি যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন সাখাওয়াত
ad728

জাল শিক্ষা সনদ বিক্রির নেটওয়ার্ক ভেঙে দিল র‍্যাব

রিপোর্টারের নাম: Shariatpur Express 24
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 8, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: জাল শিক্ষা সনদ বিক্রির নেটওয়ার্ক ভেঙে দিল র‍্যাব

জাল শিক্ষা সনদ বিক্রির নেটওয়ার্ক ভেঙে দিল র‍্যাব

 স্টাফ রিপোর্টার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় র‍্যাব-৯ এর হবিগঞ্জ ক্যাম্পের অভিযানে জাল শিক্ষা সনদ বিক্রির একটি সংঘবদ্ধ চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তির নাম এখনো প্রকাশ করা হয়নি।

র‍্যাব সূত্র জানায়, মঙ্গলবার রাতে শায়েস্তাগঞ্জ উপজেলার ইন্ডাস্ট্রিয়াল পার্ক-সংলগ্ন শ্রমিক কলোনি এলাকায় অভিযান চালিয়ে চক্রের ওই সদস্যকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি চক্রের কার্যপদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন।

চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক, টেলিগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্ম) এবং অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে প্রলোভন দেখিয়ে গ্রাহক সংগ্রহ করতো।

 গ্রাহকের চাহিদা অনুযায়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জাল সনদের পিডিএফ তৈরি করে দিত। পরবর্তীতে রাজশাহীতে স্থাপিত তাদের মুদ্রণ ব্যবস্থা থেকে আসল কপি ছাপিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হতো। এভাবে তারা দীর্ঘদিন ধরে প্রতারণার জাল বিস্তার করে আসছিল।

র‍্যাব-৯ এর অফিসাররা জানান, এই ধরনের জাল সনদ বিক্রির প্রতারণা চাকরির বাজার ও দেশের শিক্ষাব্যবস্থার ওপর মারাত্মক বিরূপ প্রভাব ফেলছে। যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন, আর অযোগ্যরা জাল সনদ নিয়ে চাকরি বা উচ্চশিক্ষায় ঢুকে পড়ছে। ফলে শিক্ষা ও কর্মক্ষেত্রে নৈতিকতা ও যোগ্যতার চরম অবক্ষয় ঘটছে।

র‍্যাব আরও জানিয়েছে, আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে এ বিষয়ে মামলা দায়ের করে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

র‍্যাব কর্মকর্তারা বলেন, “জাল সনদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যেকোনো মূল্যে এ ধরনের প্রতারক চক্রকে নির্মূল করা হবে।”

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন ইমেইল এ Shariatpurexpresslive24@gmail.com
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300