আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে বেঁদেপল্লীর যুবকদের ক্রীড়া সামগ্রী ও অসহায়দের নগদ অর্থ বিতরণ ৮ বছর ধরে জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বৃষ্টি হলেই ভিজে শিক্ষার্থীদের বই-খাতা। একজন শিক্ষিত মা ই করতে পারে, হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যুতে বিপিজেএফের গভীর শোক গোসাইরহাটে কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প: ৪৩০ জনকে চিকিৎসা সেবা শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি হলেন এম. হারুন অর রশিদ শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের আলোচনা ও ফল উৎসব অনুষ্ঠিত । গোসাইরহাটে শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কোপানোর অভিযোগে, প্রধান শিক্ষক আটক। ডামুড্যার শিধলকুড়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। ডামুড্যায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। ডামুড্যায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। গোসাইরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত: সমবায়ীদের মাঝে গাছের চারা ও ঋণের চেক বিতরণ শরীয়তপুরে স্কুল অফিস সহায়ককে কুপিয়ে জখম, পরে পুকুরে নিক্ষেপ ৪৬ নং সম্ভুকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন: সভাপতি শামিম, সহ-সভাপতি সেলি ম বুড়িরহাট আব্দুর রাজ্জাক কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী উপলক্ষে দেয়া মাহফিল। পশ্চিম চর বিষকাটেলিতে গভীর রাতে বসতরাড়ীর রান্নাঘরে অগ্নিসংযোগঃ এলাকায় চাঞ্চল্য শরীয়তপুরের ডামুড্যায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন। ডামুড্যায় বোনের জন্য ফ্রিজ কিনে ১ লাখ টাকার মেগা ক্যাশ ভাউচার বিজয়ী ইমরান। ডামুড্যায় জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন অপুর নির্দেশে ব্রীজের দু পাশ সংস্কার। মেসেঞ্জারে জুয়ার লিংক পাঠিয়ে যুবসমাজকে বিপথে নেওয়ার অভিযোগ
ad728

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ভাঙারি ব্যবসায়ী নিহত

রিপোর্টারের নাম: Shariatpur Express 24
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 20, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ভাঙারি ব্যবসায়ী নিহত

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ভাঙারি ব্যবসায়ী নিহত

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় এক ভাঙারি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম সাগর মিয়া (২৬)। রোববার (১৯ এপ্রিল) রাতে সদর উপজেলার কুপতলা ইউনিয়নের বেড়াডাঙ্গা এলাকায় গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সাগর মিয়া ভ্যানগাড়িতে করে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত সাগর মিয়া গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি নিউ ব্রিজ রোড এলাকার মান্না মিয়ার ছেলে। পেশায় তিনি ভাঙারি (কাঁচামাল) ব্যবসায়ী ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি আটক করেছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়েছি এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাগর মিয়ার অকাল মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন ইমেইল এ Shariatpurexpresslive24@gmail.com
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300