আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
সিড্যা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি সহ অন্যান্যদের সংবর্ধনা।। ডামুড্যায় একটি পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষ-শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছে। কক্সবাজারে বিটিএসএফ উপদেষ্টা এ্যাড. শাহিদা রহমান রিংকু'কে বিটিএসএফ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামের ছোট ছেলে পুকুরের পানিতে ডুবে মৃত্যু জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ডামুড্যায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।। কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে নড়িয়ার রাজনগরে বিএনপি নেতা সুজন বেপারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শরীয়তপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ফসলি জমি বিলীনের শঙ্কা ডামুড্যায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত। ডামুড্যায় রাতের আঁধারে বাগানে ঢুকে শতাধিক গাছ কাটার অভিযোগ নিসচা খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক হলেন ফাতেমা-তুজ-জোহরা লিন্ডা নিসচা খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক হলেন ফাতেমা-তুজ-জোহরা লিন্ডা শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে বেঁদেপল্লীর যুবকদের ক্রীড়া সামগ্রী ও অসহায়দের নগদ অর্থ বিতরণ ৮ বছর ধরে জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বৃষ্টি হলেই ভিজে শিক্ষার্থীদের বই-খাতা। একজন শিক্ষিত মা ই করতে পারে, হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যুতে বিপিজেএফের গভীর শোক গোসাইরহাটে কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প: ৪৩০ জনকে চিকিৎসা সেবা শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি হলেন এম. হারুন অর রশিদ শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের আলোচনা ও ফল উৎসব অনুষ্ঠিত । গোসাইরহাটে শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কোপানোর অভিযোগে, প্রধান শিক্ষক আটক। ডামুড্যার শিধলকুড়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
ad728

ডামুড্যায় মাদক ও জুয়ার আসরের অভিযোগে নিজাম মাদবরের বিরুদ্ধে ক্ষোভ

রিপোর্টারের নাম: Shariatpur Express 24
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 6, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ডামুড্যায় মাদক ও জুয়ার আসরের অভিযোগে নিজাম মাদবরের বিরুদ্ধে ক্ষোভ

ডামুড্যায় মাদক ও জুয়ার অভিযোগে আলোচনায় নিজাম মাদবর, তদন্তের দাবি স্থানীয়দের
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নাংলা গ্রামে নিজাম মাদবর নামে এক ব্যক্তিকে ঘিরে মাদক ব্যবসা ও জুয়ার আসর পরিচালনায় সহযোগিতার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একসময় ঢাকায় বসবাস করলেও বর্তমানে নিজ গ্রামেই অবস্থান করছেন নিজাম মাদবর। তবে তার দৃশ্যমান কোনো আয়ের উৎস না থাকায় তার জীবনযাপন নিয়ে এলাকাবাসীর মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে, এলাকার পরিচিত মাদক ব্যবসায়ী শিপন সরদারের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, প্রায় সময়ই তাকে শিপনের মোটরসাইকেলে একসঙ্গে চলাফেরা করতে দেখা যায়। পাশাপাশি নাংলা গ্রামের মাদবর বাড়িতে গোপনে মাদক সংরক্ষণ করে সেখান থেকে বিভিন্ন খুচরা বিক্রেতার কাছে সরবরাহ করা হয় বলেও অভিযোগ রয়েছে।
এছাড়াও, তার প্রভাবের কারণে এলাকায় নিয়মিত জুয়ার আসর বসে থাকে—এমন অভিযোগ তুলেছেন অনেকেই। তবে আতঙ্কের কারণে অধিকাংশ মানুষ এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতে অনিচ্ছুক বলে জানা গেছে।
আরও অভিযোগ রয়েছে, কিছু বিতর্কিত বা ভুয়া পরিচয়ের সাংবাদিকদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। স্থানীয়দের মতে, এসব ব্যক্তিদের ব্যবহার করে প্রভাব খাটিয়ে মাদক সংশ্লিষ্টদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে।
যদিও এসব অভিযোগের বিষয়ে নিজাম মাদবরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসী বলছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন ইমেইল এ Shariatpurexpresslive24@gmail.com
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300