আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
আবু সাঈদ হত্যা মামলায় রায়: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু জ্বরের রোগীকে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন শরীয়তপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চরম শয্যা সংকট আত্মগোপনে থাকা সাবেক নারী এমপি গ্রেপ্তার ধেয়ে আসছে ভয়ংকর কালবৈশাখী, তাণ্ডবের আশঙ্কা বহু অঞ্চলে দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় ৩ বছরের শিশু নিহত শেখ পরিবারের সুবিধা বাতিল সংসদে বিল কন্ঠে পাশ বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করিনি,স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জাল শিক্ষা সনদ বিক্রির নেটওয়ার্ক ভেঙে দিল র‍্যাব মাগুরায় নহাটা রাণী পতিত পাবণী মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মানববন্ধন টাকা না পেয়ে যশোরে বাবাকে কুপিয়ে জখম করল এক কুলাঙ্গার ছেলে গোসাইরহাটে সহপাঠীর ছুরিকাঘাতে রক্তাক্ত ক্লাসরুম ছাত্রীদের সামনেই এলোপাথাড়ি কুপিয়ে পালালো নয়ন শরীয়তপুর থেকে মোহাম্মদপুরে ইয়াবা ডেলিভারি দিতে গিয়ে পুলিশের হাতে ধরা বৃদ্ধ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত কুমিল্লা ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ নোয়াখালীতে ৪০ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৪ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, মেহেন্দিগঞ্জের তেল ব্যবসায়ী আটক সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট পাচ্ছে ৩৬টি, জামায়াত-এনসিপি জোট ১৩টি যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন সাখাওয়াত
ad728

শরীয়তপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চরম শয্যা সংকট

রিপোর্টারের নাম: Shariatpur Express 24
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 9, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: মেঝে-করিডোর-সিঁড়িতে চিকিৎসা, ১০ বেডে ১৪০ শিশু ভর্তি

শরীয়তপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চরম শয্যা সংকট

মেঝে-করিডোর-সিঁড়িতে চিকিৎসা, ১০ বেডে ১৪০ শিশু ভর্তি

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে তীব্র শয্যা সংকট দেখা দিয়েছে। মাত্র ১০টি বেডের বিপরীতে বর্তমানে ১৪০ জন শিশু ভর্তি রয়েছে। ফলে বাধ্য হয়ে অনেক শিশুকে মেঝে, করিডোর এবং সিঁড়ির পাশে চিকিৎসা নিতে হচ্ছে। এতে রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগ চরমে পৌঁছেছে এবং নতুন স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, শিশু ওয়ার্ডে তিল ধারণের জায়গা নেই। অনেক শিশুকে মেঝেতে শুইয়ে, করিডোরে বসিয়ে কিংবা সিঁড়ির পাশে চিকিৎসা দেওয়া হচ্ছে। গরম, মশা ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে স্বজনদের ভোগান্তি আরও বেড়েছে।

দুই বছরের শিশু আবরারকে নিয়ে মেঝেতে বসে আছেন মা জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, “সকাল থেকে বাচ্চাটাকে নিয়ে বসে আছি, বেড পাইনি। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বারবার নেবুলাইজার দিতে হচ্ছে। কষ্ট হলেও থাকার কোনো বিকল্প নেই।”
নশাসন এলাকা থেকে আসা তিন বছরের শিশু তৌফিক নিউমোনিয়ায় আক্রান্ত। তার বাবা আল ইমরান জানান, “বাচ্চাটাকে বাথরুমের পাশের মেঝেতে শুইয়ে চার দিন ধরে চিকিৎসা নিচ্ছি। পরিবেশ খুবই খারাপ, কিন্তু কিছু করার নেই।”

একই চিত্র দেখা গেছে সদর উপজেলার ডোমসার গ্রামের পাঁচ বছরের শিশু সাফওয়ানের ক্ষেত্রে। তার বাবা আরিফ হোসেন বলেন, “গতকাল জ্বর ও ঠান্ডাজনিত সমস্যা নিয়ে আসি। ডাক্তার ভর্তির পরামর্শ দিলে ওয়ার্ডে এসে দেখি জায়গা নেই। এক বেডে দুইজন, ফ্লোরেও জায়গা ছিল না। পরে সিঁড়ির পাশে মেঝেতে থেকেই চিকিৎসা নিচ্ছি। গরম ও মশার কারণে ভোগান্তি আরও বেড়েছে। বাচ্চা সুস্থ না হওয়া পর্যন্ত থাকতে হবে।”

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১০০ শয্যার এই হাসপাতালে শিশু ওয়ার্ডে মাত্র ১০টি বেড রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জন শিশু ভর্তি হয়েছে। এছাড়া প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে ২০০ জনেরও বেশি শিশু।

স্থানীয়রা বলছেন, শিশু ওয়ার্ডের বেড সংখ্যা বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়ন না করলে এই সংকট আরও প্রকট হবে। শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন ইমেইল এ Shariatpurexpresslive24@gmail.com
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300