আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে বেঁদেপল্লীর যুবকদের ক্রীড়া সামগ্রী ও অসহায়দের নগদ অর্থ বিতরণ ৮ বছর ধরে জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বৃষ্টি হলেই ভিজে শিক্ষার্থীদের বই-খাতা। একজন শিক্ষিত মা ই করতে পারে, হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যুতে বিপিজেএফের গভীর শোক গোসাইরহাটে কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প: ৪৩০ জনকে চিকিৎসা সেবা শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি হলেন এম. হারুন অর রশিদ শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের আলোচনা ও ফল উৎসব অনুষ্ঠিত । গোসাইরহাটে শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কোপানোর অভিযোগে, প্রধান শিক্ষক আটক। ডামুড্যার শিধলকুড়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। ডামুড্যায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। ডামুড্যায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। গোসাইরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত: সমবায়ীদের মাঝে গাছের চারা ও ঋণের চেক বিতরণ শরীয়তপুরে স্কুল অফিস সহায়ককে কুপিয়ে জখম, পরে পুকুরে নিক্ষেপ ৪৬ নং সম্ভুকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন: সভাপতি শামিম, সহ-সভাপতি সেলি ম বুড়িরহাট আব্দুর রাজ্জাক কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী উপলক্ষে দেয়া মাহফিল। পশ্চিম চর বিষকাটেলিতে গভীর রাতে বসতরাড়ীর রান্নাঘরে অগ্নিসংযোগঃ এলাকায় চাঞ্চল্য শরীয়তপুরের ডামুড্যায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন। ডামুড্যায় বোনের জন্য ফ্রিজ কিনে ১ লাখ টাকার মেগা ক্যাশ ভাউচার বিজয়ী ইমরান। ডামুড্যায় জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন অপুর নির্দেশে ব্রীজের দু পাশ সংস্কার। মেসেঞ্জারে জুয়ার লিংক পাঠিয়ে যুবসমাজকে বিপথে নেওয়ার অভিযোগ
ad728

শরীয়তপুরে স্কুল অফিস সহায়ককে কুপিয়ে জখম, পরে পুকুরে নিক্ষেপ

রিপোর্টারের নাম: Shariatpur Express 24
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 3, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: শরীয়তপুরে স্কুল অফিস সহায়ককে কুপিয়ে জখম, পরে পুকুরে নিক্ষেপ

শরীয়তপুরে স্কুল অফিস সহায়ককে কুপিয়ে জখম, পরে পুকুরে নিক্ষেপ
মোঃ হাসান আলী 
গোসাইরহাট শরীয়তপুর প্রতিনিধি 

​শরীয়তপুরের গোসাইরহাটে সামন্তসার উচ্চ বিদ্যালয়ের এক অফিস সহায়ককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার সামন্তসার গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। আহত শুকুর মৌলভি (৫৫) সামন্তসার গ্রামের মৃত রহমান মৌলভির ছেলে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে কর্মস্থলে যাওয়ার পথে সামন্তসার গ্রামের সালাম মাস্টারের পুকুরপাড় এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা শুকুর মৌলভির ওপর অতর্কিতে হামলা চালায়। অভিযুক্তরা হলো—সামন্তসার ৯ নম্বর ওয়ার্ডের মৃত শরবত আলী খাঁর দুই ছেলে হুমায়ুন কবির খাঁ (৩৫) ও মস্তফা খাঁ (৪৫)।
​প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্তরা পেছন থেকে ভিকটিমের মুখ চেপে ধরে রাস্তার ওপর ফেলে দেয়। এরপর ধারালো চাপাতি ও চাকু দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পুকুরের পানিতে ফেলে দেয়। স্থানীয় মহিলারা বিষয়টি দেখে চিৎকার শুরু করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে শরীয়তপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
​হামলার কারণ সম্পর্কে জানতে চাইলে স্থানীয়রা জানান, অভিযুক্তদের সঙ্গে ভুক্তভোগীর পূর্বশত্রুতা ছিল। এর পাশাপাশি সম্প্রতি বাড়ির কুকুর পালন নিয়ে তাদের মধ্যে তীব্র দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই পুরনো বিবাদ ও সাম্প্রতিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই নৃশংস হামলার ঘটনা ঘটানো হয়েছে।
​এ বিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, "খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।"
​এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন ইমেইল এ Shariatpurexpresslive24@gmail.com
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300