ডামুড্যায় বোনের জন্য ফ্রিজ কিনে ১ লাখ টাকার মেগা ক্যাশ ভাউচার বিজয়ী ইমরান।
মোহাম্মদ নান্নু মৃধা, বিশেষ প্রতিনিধি শরীয়তপুর।
বোনের জন্য একটা সুন্দর উপহার খুঁজছিলেন ভাই। সাধ্যের মধ্যে সেরা জিনিসটা দিতেই বেছে নিলেন ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের একটি ফ্রিজ। কিন্তু বোনের মুখে হাসি ফোটানোর সেই আনন্দ যে মুহূর্তেই নিজের জীবনেও ডাবল খুশি হয়ে ফিরে আসবে, তা ভাবতেও পারেননি শরীয়তপুরের ডামুড্যায় মোঃ ইমরান হাওলাদার। ফ্রিজ কিনে ইলেকট্রিক লটারি মাধ্যমে যেন আলাদিনের চেরাগ হাতে পেলেন তিনি। ভাগ্য বদলে গেল ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ এর ‘নেক্সট লেভেল অফার’-এ। ১ লাখ টাকার মেগা ক্যাশ ভাউচার জিতে নিলেন এই সৌভাগ্যবান।
সোমবার দুপুরে (১৫ জুন) শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ফায়ারসার্ভিস সংলগ্ন ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিকভাবে ইমরান হাওলাদার হাতে ১ লাখ টাকার ক্যাশ ভাউচার তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। বিজয়ী মোঃ ইমরান হাওলাদার উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের বাহেড্ড্যা এলাকার বাসিন্দা।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ডিভিশন-৭ এর ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার মো. আবু রায়হান, মাদারীপুর জোনের রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মিঠুন চন্দ্র দাসসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
ওয়ালটন সূত্রে জানা যায়, সারা দেশে বিক্রয়োত্তর সেবাকে আরও আধুনিক, দ্রুত ও গ্রাহকবান্ধব করতে ওয়ালটন পরিচালনা করছে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’। এ ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা ই-প্লাজা থেকে নির্ধারিত পণ্য কিনে ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করলে ক্রেতারা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাকসহ বিভিন্ন উপহার পাওয়ার সুযোগ পাচ্ছেন। এমনই এক সৌভাগ্যবান ক্রেতা ডামুড্যা উপজেলা বাহেড্ড্যা এলাকা মোঃ ইমরান হাওলাদার। কোরবানি ঈদের পরে ( ৮ জুন) তার বোন চাঁদনী আক্তারের জন্য একটি ফ্রিজ কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরই তিনি ১ লাখ টাকা ক্যাশব্যাক পাওয়ার খবর পান। ডিজিটাল স্ক্রিনে তার নাম ও পুরস্কারের অঙ্ক ভেসে উঠতেই শোরুমজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। এ সময় কর্মকর্তা-কর্মচারী ও উপস্থিত ক্রেতারা করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান। চমকপ্রদ এই জয়ে শোরুমের কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে উপস্থিত সাধারণ ক্রেতারাও মেতে ওঠেন করতালিতে। মুহূর্তেই যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। পরে আনুষ্ঠানিকভাবে (১৫ জুন) সালাম হাওলাদার হাতে ১ লাখ টাকার ক্যাশ ভাউচার তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান সহ ওয়ালটন গ্রুপের ঊর্ধতন কর্মকর্তা।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত ইমরান হাওলাদার বলেন, কুরবানী ঈদের পরে ৮ জুুন ডামুড্যা উপজেলার ফায়ারসার্ভিস সংলগ্ন ওয়ালটন প্লাজা থেকে আমি শুধু বোনকে একটা ভালো উপহার দিতে এসেছিলাম। কিন্তু ওয়ালটন আমার সেই উপহারের আনন্দকে লাখ টাকায় রূপ দেবে, এটা স্বপ্নেও ভাবিনি। এই ক্যাশ ভাউচার আমার পুরো পরিবারের মুখে বড় হাসি ফুটিয়েছে।
এ সময় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ডিভিশন-৭ এর ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার মো. আবু রায়হান বলেন, নেক্সট লেভ অব মিলিয়নিয়ার ক্যাম্পেইনের পুরস্কারপ্রাপ্ত গ্রাহকরা আমাদের প্রতি মানুষের আস্থার প্রতিফলন। ইমরান হাওলাদারের মতো গ্রাহকদের বিশ্বাস অর্জন করতে পেরে আমরা গর্বিত। গ্রাহকদের সহযোগিতায় ওয়ালটন দেশের শীর্ষ ব্র্যান্ড হিসেবে যেমন এগিয়ে যাচ্ছে, তেমনি বিশ্ববাজারেও আরও শক্ত অবস্থান তৈরি করবে বলে আমরা আশাবাদী।
এ সময় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান বলেন, নেক্সট লেভ অব মিলিয়নিয়ার ক্যাম্পেইনের পুরস্কার আমি নিজে এসে ইমরান হাওলাদারের হাতে তুলে দিয়েছি। অনেকের মনে এ ধরনের পুরস্কার প্রদান নিয়ে সন্দেহ থাকে। তাই গ্রাহকদের আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় করতে আমরা সরাসরি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিই। ওয়ালটন সবসময় স্বচ্ছতা ও গ্রাহক সন্তুষ্টিকে গুরুত্ব দেয়। গ্রাহকদের আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে আস্থার সম্পর্ক আরও শক্তিশালী করতেই আমরা এ ধরনের ক্যাম্পেইন পরিচালনা করছি। ভবিষ্যতেও গ্রাহকদের জন্য এমন উদ্যোগ অব্যাহত থাকবে।wv
এ জাতীয় আরো খবর..