আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
ডামুড্যায় জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন অপুর নির্দেশে ব্রীজের দু পাশ সংস্কার। মেসেঞ্জারে জুয়ার লিংক পাঠিয়ে যুবসমাজকে বিপথে নেওয়ার অভিযোগ শরিয়তপুরের কাঁচিকাটায় নদী ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম সম্পন্ন মান্দার জোতবাজারে একই রাতে তিন দোকানে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা নিখোঁজের পাঁচদিন পর গলায় ইট - কোমরে বস্তা বাঁধা অবস্থায় কিশোরের মরদেহ উদ্ধার। গোসাইরহাটে মাদক সেবনের অভিযোগে আটক বৃদ্ধের জেল হাজতে মৃত্যু, এলাকায় শোক ও চাঞ্চল্য কুশারিয়ায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ: ওজনে কম দেওয়ার ক্ষোভে গ্রাহকরা মান্দায় বাড়ির ময়লা ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে ১ জন আহত। শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন ২০২৬ এর পূর্ণাঙ্গ বিজয়ীদের তালিকা প্রকাশ শরীয়তপুর প্রেসক্লাবের প্রথম নির্বাচনে আবুল হোসেন সরদার ও নুরুল ইসলাম রবিনের বাজিমাত উৎসবমুখর পরিবেশে শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জের ১০ বছর বয়সে এক শিশু নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত আসামি আরিফ ফরাজী গ্রেফতার । টিনের চালায় আগুনের ঊলকা, বিদ্যুৎ নেই বলে গরমে অসুস্থ শিশু শিক্ষার্থীরা সৎ মেয়েকে দীর্ঘদিন ধরে যৌন নিপীড়ন, সৎ বাবা গ্রেপ্তার! নড়িয়ায় হিজল গাছে ঝুলন্ত অবস্থায় ১৩ বছরের কিশোরী সোনালী আক্তারের মরদেহ উদ্ধার মালয়েশিয়া সফর শেষে দেশে প্রত্যাবর্তন করলেন সেনাবাহিনী প্রধান শরীয়তপুরের গোসাইরহাটে মানসিক ভারসাম্যহীন স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ডামুড্যায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, অনুপস্থিত মাত্র ৮ জন পরীক্ষার্থীদের টেনশন কমাতে কোদালপুরে ছাত্রশিবিরের ‘হেল্প ডেস্ক’ শরীয়তপুরে সংরক্ষিত আসনে সংসদ সদস্য মনোনীত হলেন শওকত আরা আক্তার উর্মি
ad728

শরীয়তপুর প্রেসক্লাবের প্রথম নির্বাচনে আবুল হোসেন সরদার ও নুরুল ইসলাম রবিনের বাজিমাত

রিপোর্টারের নাম: Shariatpur Express 24
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 28, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: শরীয়তপুর প্রেসক্লাবের প্রথম নির্বাচনে আবুল হোসেন সরদার ও নুরুল ইসলাম রবিনের বাজিমাত


শরীয়তপুর প্রেসক্লাবের প্রথম নির্বাচনে আবুল হোসেন সরদার ও নুরুল ইসলাম রবিনের বাজিমাত

মোঃ সেলিম মিয়া 
এটিভি সংবাদ
শরীয়তপুর 

 আনন্দ ও উল্লাসে মেতে উঠেছে পুরো শরীয়তপুর প্রেসক্লাব চত্বর। শরীয়তপুর প্রেসক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মোঃ আবুল হোসেন সরদার এবং সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম রবিন বিপুল ভোটে জয়লাভ করেছেন।

মোট ৯৯ জন ভোটারের মধ্যে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনটি আজ ২৮ এপ্রিল ২০২৬ তারিখে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

 ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে প্রেসক্লাব চত্বরে করতালি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে। বিজয়ী প্রার্থীদের সমর্থকরা আনন্দে ফেটে পড়েন এবং ফুলের মালা ও মিষ্টি বিতরণ করে উল্লাস প্রকাশ করেন।

নবনির্বাচিত সভাপতি মোঃ আবুল হোসেন সরদার ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রবিন সমর্থকদের উদ্দেশে বলেন, “শরীয়তপুরের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ করে পেশাদার সাংবাদিকতার মান উন্নয়ন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং সত্যনির্ভর সাংবাদিকতা চর্চায় আমরা নিরলসভাবে কাজ করব। প্রেসক্লাবকে একটি শক্তিশালী, সক্রিয় ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে।”

নির্বাচনে অংশগ্রহণকারী সাংবাদিকরা জানান, দীর্ঘদিনের প্রতীক্ষিত এই নির্বাচনকে ঘিরে সবার মধ্যে ব্যাপক উৎসাহ ছিল। ফলাফল ঘোষণার পর বিজয়ীদের শুভেচ্ছায় প্রেসক্লাব চত্বর পরিণত হয়েছে আনন্দের মিলনমেলায়।

স্থানীয় সাংবাদিক সমাজ নতুন এই নেতৃত্বের কাছে সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, প্রশিক্ষণ, কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন এবং নিরাপত্তা নিশ্চিতকরণের প্রত্যাশা করেছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন ইমেইল এ Shariatpurexpresslive24@gmail.com
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300