মেসেঞ্জারে জুয়ার লিংক পাঠিয়ে যুবসমাজকে বিপথে নেওয়ার অভিযোগ
স্থানীয় প্রতিনিধি,যশোরঃ “প্রচেষ্টা এম্বুলেন্স সার্ভিস” নামের একটি মেসেঞ্জার আইডি থেকে বিভিন্ন ব্যক্তির ইনবক্সে অনলাইন জুয়ার লিংক পাঠিয়ে জুয়ায় অংশ নিতে উদ্বুদ্ধ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে “প্রচেষ্টা এম্বুলেন্স সার্ভিস” নামের মেসেঞ্জার আইডি থেকে অনলাইন জুয়ার বিভিন্ন লিংক পাঠানো হচ্ছে। একাধিকবার নিষেধ ও সতর্ক করার পরও এসব লিংক পাঠানো বন্ধ হয়নি। এতে বিরক্ত ও অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ ব্যবহারকারীরা।
স্থানীয়দের দাবি, এ ধরনের অনলাইন জুয়ার প্রচারণা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সহজে অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে তরুণদের জুয়ার প্রতি আকৃষ্ট করা হচ্ছে, যা সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
সচেতন মহল মনে করছে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এভাবে অনলাইন জুয়ার প্রচারণা চালানো সাইবার অপরাধের শামিল। দ্রুত এসব আইডি শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর নজরদারি ও অভিযানের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।
এ জাতীয় আরো খবর..