আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
ডামুড্যায় জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন অপুর নির্দেশে ব্রীজের দু পাশ সংস্কার। মেসেঞ্জারে জুয়ার লিংক পাঠিয়ে যুবসমাজকে বিপথে নেওয়ার অভিযোগ শরিয়তপুরের কাঁচিকাটায় নদী ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম সম্পন্ন মান্দার জোতবাজারে একই রাতে তিন দোকানে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা নিখোঁজের পাঁচদিন পর গলায় ইট - কোমরে বস্তা বাঁধা অবস্থায় কিশোরের মরদেহ উদ্ধার। গোসাইরহাটে মাদক সেবনের অভিযোগে আটক বৃদ্ধের জেল হাজতে মৃত্যু, এলাকায় শোক ও চাঞ্চল্য কুশারিয়ায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ: ওজনে কম দেওয়ার ক্ষোভে গ্রাহকরা মান্দায় বাড়ির ময়লা ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে ১ জন আহত। শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন ২০২৬ এর পূর্ণাঙ্গ বিজয়ীদের তালিকা প্রকাশ শরীয়তপুর প্রেসক্লাবের প্রথম নির্বাচনে আবুল হোসেন সরদার ও নুরুল ইসলাম রবিনের বাজিমাত উৎসবমুখর পরিবেশে শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জের ১০ বছর বয়সে এক শিশু নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত আসামি আরিফ ফরাজী গ্রেফতার । টিনের চালায় আগুনের ঊলকা, বিদ্যুৎ নেই বলে গরমে অসুস্থ শিশু শিক্ষার্থীরা সৎ মেয়েকে দীর্ঘদিন ধরে যৌন নিপীড়ন, সৎ বাবা গ্রেপ্তার! নড়িয়ায় হিজল গাছে ঝুলন্ত অবস্থায় ১৩ বছরের কিশোরী সোনালী আক্তারের মরদেহ উদ্ধার মালয়েশিয়া সফর শেষে দেশে প্রত্যাবর্তন করলেন সেনাবাহিনী প্রধান শরীয়তপুরের গোসাইরহাটে মানসিক ভারসাম্যহীন স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ডামুড্যায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, অনুপস্থিত মাত্র ৮ জন পরীক্ষার্থীদের টেনশন কমাতে কোদালপুরে ছাত্রশিবিরের ‘হেল্প ডেস্ক’ শরীয়তপুরে সংরক্ষিত আসনে সংসদ সদস্য মনোনীত হলেন শওকত আরা আক্তার উর্মি
ad728

সৎ মেয়েকে দীর্ঘদিন ধরে যৌন নিপীড়ন, সৎ বাবা গ্রেপ্তার!

রিপোর্টারের নাম: Shariatpur Express 24
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 23, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: সৎ মেয়েকে দীর্ঘদিন ধরে যৌন নিপীড়ন, সৎ বাবা গ্রেপ্তার!


সৎ মেয়েকে দীর্ঘদিন ধরে যৌন নিপীড়ন, সৎ বাবা গ্রেপ্তার!

নিজস্ব প্রতিবেদক 

শরীয়তপুরের নড়িয়ায় কিশোরীর শারীরিক-মানসিক অবস্থার অবনতিতে ঘটনা ফাঁস, মায়ের মামলায় জহির মগদম কারাগারে

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় সৎ মেয়েকে দীর্ঘদিন ধরে যৌন নিপীড়নের অভিযোগে জহির মগদম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আটক জহির মগদম উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের নুরুল হক মকদমের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত জহির তার সৎ মেয়েকে দীর্ঘদিন ধরে যৌন নিপীড়ন করে আসছিলেন। ঘটনাটি প্রথমে পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু ভুক্তভোগী কিশোরীর শারীরিক ও মানসিক অবস্থার দ্রুত অবনতি হলে বিষয়টি প্রকাশ পায়।

ভুক্তভোগী কিশোরীর মা এ ঘটনায় নড়িয়া থানায় যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার জহির মগদমকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী কিশোরীর সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন ইমেইল এ Shariatpurexpresslive24@gmail.com
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300