আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
সিড্যা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি সহ অন্যান্যদের সংবর্ধনা।। ডামুড্যায় একটি পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষ-শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছে। কক্সবাজারে বিটিএসএফ উপদেষ্টা এ্যাড. শাহিদা রহমান রিংকু'কে বিটিএসএফ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামের ছোট ছেলে পুকুরের পানিতে ডুবে মৃত্যু জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ডামুড্যায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।। কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে নড়িয়ার রাজনগরে বিএনপি নেতা সুজন বেপারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শরীয়তপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ফসলি জমি বিলীনের শঙ্কা ডামুড্যায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত। ডামুড্যায় রাতের আঁধারে বাগানে ঢুকে শতাধিক গাছ কাটার অভিযোগ নিসচা খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক হলেন ফাতেমা-তুজ-জোহরা লিন্ডা নিসচা খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক হলেন ফাতেমা-তুজ-জোহরা লিন্ডা শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে বেঁদেপল্লীর যুবকদের ক্রীড়া সামগ্রী ও অসহায়দের নগদ অর্থ বিতরণ ৮ বছর ধরে জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বৃষ্টি হলেই ভিজে শিক্ষার্থীদের বই-খাতা। একজন শিক্ষিত মা ই করতে পারে, হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যুতে বিপিজেএফের গভীর শোক গোসাইরহাটে কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প: ৪৩০ জনকে চিকিৎসা সেবা শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি হলেন এম. হারুন অর রশিদ শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের আলোচনা ও ফল উৎসব অনুষ্ঠিত । গোসাইরহাটে শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কোপানোর অভিযোগে, প্রধান শিক্ষক আটক। ডামুড্যার শিধলকুড়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
ad728

প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস: কার্যকর রূপরেখা তৈরির দাবি বিএমএসএফ চেয়ারম্যানের

রিপোর্টারের নাম: Shariatpur Express 24
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 19, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস: কার্যকর রূপরেখা তৈরির দাবি বিএমএসএফ চেয়ারম্যানের

প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস: কার্যকর রূপরেখা তৈরির দাবি বিএমএসএফ চেয়ারম্যানের

 স্টাফ রিপোর্টার

ঢাকা, ১৯ এপ্রিল ২০২৬- প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর যে আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী, তা গণমাধ্যম মহলে প্রশংসা কুড়ালেও বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা। বয়সসীমা নির্ধারণ ও প্রকল্প শুরুর সুনির্দিষ্ট তারিখসহ একটি কার্যকর রূপরেখা তৈরির দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) চেয়ারম্যান আহাম্মেদ আবু জাফর।

শনিবার ১৮ এপ্রিল বিকেলে রাজধানীর বিজয়নগরের হোটেল অরনেটের বলরুমে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের ত্রৈমাসিক সাধারণ সভায় ‘সরকারের অগ্রগতি ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনায় তিনি এই দাবি জানান।

বিএমএসএফ চেয়ারম্যান আহাম্মেদ আবু জাফর বক্তব্যে বলেন, "তথ্যমন্ত্রীর উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তবে শুধু আশ্বাসে হবে না। এই প্রকল্প কবে নাগাদ শুরু হবে, কত বছর বয়স থেকে সাংবাদিকরা সুবিধাটি পাবেন এবং এর অর্থের উৎস কী হবে — এসব নিয়ে একটি সুনির্দিষ্ট ও কার্যকর রূপরেখা এখনই তৈরি করতে হবে। বিগত সরকারগুলোর মন্ত্রীদের গালভরা আশ্বাসে প্রতারিত হয়ে সাংবাদিকরা এখন আর কারো কথায় সহজে আস্থা রাখতে পারছেন না।"

তিনি আরও যোগ করেন, চলতি বছরেই ‘জাতীয় গণমাধ্যম সপ্তাহ’কে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার বিষয়টি সরকারের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি রাজু আলীমের সভাপতিত্বে সভায় উদ্বোধক ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আহসান উল্লাহ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক পরিষদের মুখপাত্র নজরুল ইসলাম খান। এছাড়া আলোচনায় অংশ নেন বাংলাদেশ এডিটরস ফোরামের সভাপতি ওমর ফারুক জালাল, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক ধর ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদের সদস্য সচিব মো: দুলাল হোসেন, বিশ্ব ইজতেমা উদযাপন কমিটির সদস্য আলহাজ্ব মনির হোসেন, বাংলাদেশ ইয়্যুথ রেভল্যুশনের তথ্য ও প্রচার উপ-কমিটির চেয়ারম্যান সায়েম ইসলাম টুটুল এবং বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক জহিরুল কাইয়ুম মিঠু।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন ইমেইল এ Shariatpurexpresslive24@gmail.com
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300