শরীয়তপুরে সংরক্ষিত আসনে সংসদ সদস্য
মনোনীত হলেন শওকত আরা আক্তার উর্মি।
নিজস্ব প্রতিনিধি
(শরীয়তপুর )
শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার পুত্রবধু, সাবেক ছাত্রনেত্রী এ্যাড. শওকত আরা উর্মি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীত হয়েছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বাংলাদেশের ইতিহাসে এই প্রথম গোসাইরহাট উপজেলা থেকে কোন নারী নেত্রী সংসদ সদস্য হওয়ার গৌরব অর্জন করলেন। সে গোসাইরহাট উপজেলার নাগের পাড়া ইউনিয়নের পখমসার গ্রামের স্বামী মো: ফরহাদ হোসেন এর স্ত্রী। তার বাবার বাড়ী পার্শ্ববর্তী জেলা মাদারীপুর জেলার সদর উপজেলার মাস্টার কলোনীতে। তার বাবার নাম আব্দুল হামিদ সরদার, মাতার নাম মল্লিকা বেগম। প্রাইম বিশ^বিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রী অর্জনকারী উর্মি একই বিশ^বিদ্যালয় থেকে ২০১৪ সালে এলএলএম সনদ লাভ করেন। সে মনোবিজ্ঞানে ইডেন মহিলা কলেজ থেকে বিএসসি অনার্স সম্পন্ন করেন। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক উর্মি ছাত্রদলের বিভিন্ন মেয়াদে একাধিক পদে দায়িত্ব পালন করেছেন। টুকু আলিম কমিটিতে সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক, হাবিব জুয়েল কমিটির সহ-সাধারণ সম্পাদক, ইডেন কলেজ কমিটির যুগ্ম আহবায়ক এর দায়িত্ব পালন করেন তিনবার।
তার এই মনোনয়ন পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল শরীয়তপুর জেলা শাখা ও গোসাইরহাট উপজেলা শাখা থেকে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ এমপি, জেলা বিএনপি’র সভাপতি সফিকুর রহমান কিরন এমপি, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, জেলা পরিষদ প্রশাসক সরদার একেএম নাসির উদ্দীন কালু কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নেতৃবৃন্দ।
স্থানীয় সূত্রে জানা যায় দলের প্রতি আনুগত্য, জেল, জলুম, নির্যাতনের পরীক্ষায় উত্তীর্ন এ নেত্রীর বিগত দিনের কার্যক্রমের স্বীকৃতি হিসেবে তাকে এই পদে মনোনীত করেছে দলের হাই কমান্ড।
এ জাতীয় আরো খবর..