শরীয়তপুরের ডামুড্যায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন।।
মোহাম্মদ নান্নু মৃধা, বিশেষ প্রতিনিধি (শরীয়তপুর)
শরীয়তপুরের ডামুড্যায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৮ জুন) সকাল ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহ আলম ছিদ্দিকী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ অভিজিৎ নাগ,এমওডিসি ডাঃ জাহিদ হোসেন,ডামুড্যা থানার এসআই মোঃ অলিউল্লাহ, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান হিসাব রক্ষক মোঃ বাবুল আক্তার, এমটিইপিআই মোঃ মিজানুর রহমান প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহ আলম ছিদ্দিকী শিশুদের জাতীয় ভিটামিন এ প্লাস খাওয়ানোর মধ্যে দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। পরে অতিথিরা এ কার্যক্রমে অংশ নেয়।
এসময় স্বাস্থ্য কর্মকর্তা
জানান, এ ক্যাম্পেইনে ডামুড্যায়
একটি পৌরসভা ও ৭ টি ইউনিয়নে ১৯২ টি অস্থায়ী ও একটি স্থায়ী ক্যাম্পে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১৫ হাজারেরও বেশি শিশু ভিটামিন" এ " খাওয়ানো হয়।
এ জাতীয় আরো খবর..