আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে বেঁদেপল্লীর যুবকদের ক্রীড়া সামগ্রী ও অসহায়দের নগদ অর্থ বিতরণ ৮ বছর ধরে জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বৃষ্টি হলেই ভিজে শিক্ষার্থীদের বই-খাতা। একজন শিক্ষিত মা ই করতে পারে, হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যুতে বিপিজেএফের গভীর শোক গোসাইরহাটে কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প: ৪৩০ জনকে চিকিৎসা সেবা শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি হলেন এম. হারুন অর রশিদ শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের আলোচনা ও ফল উৎসব অনুষ্ঠিত । গোসাইরহাটে শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কোপানোর অভিযোগে, প্রধান শিক্ষক আটক। ডামুড্যার শিধলকুড়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। ডামুড্যায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। ডামুড্যায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। গোসাইরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত: সমবায়ীদের মাঝে গাছের চারা ও ঋণের চেক বিতরণ শরীয়তপুরে স্কুল অফিস সহায়ককে কুপিয়ে জখম, পরে পুকুরে নিক্ষেপ ৪৬ নং সম্ভুকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন: সভাপতি শামিম, সহ-সভাপতি সেলি ম বুড়িরহাট আব্দুর রাজ্জাক কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী উপলক্ষে দেয়া মাহফিল। পশ্চিম চর বিষকাটেলিতে গভীর রাতে বসতরাড়ীর রান্নাঘরে অগ্নিসংযোগঃ এলাকায় চাঞ্চল্য শরীয়তপুরের ডামুড্যায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন। ডামুড্যায় বোনের জন্য ফ্রিজ কিনে ১ লাখ টাকার মেগা ক্যাশ ভাউচার বিজয়ী ইমরান। ডামুড্যায় জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন অপুর নির্দেশে ব্রীজের দু পাশ সংস্কার। মেসেঞ্জারে জুয়ার লিংক পাঠিয়ে যুবসমাজকে বিপথে নেওয়ার অভিযোগ
ad728

জ্বরের রোগীকে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন

রিপোর্টারের নাম: Shariatpur Express 24
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 9, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: জ্বরের রোগীকে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন

জ্বরের রোগীকে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন

চাঁদপুর প্রতিনিধি, ৯ এপ্রিল ২০২৬: চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাঞ্চল্যকর এক ভুল চিকিৎসার ঘটনা ঘটেছে। জ্বরে আক্রান্ত ৫ বছরের শিশু আলিফাকে ভুলবশত জলাতঙ্কের (কুকুরের কামড়ের) ভ্যাকসিন পুশ করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের বাসিন্দা এমরান হোসেন তার মেয়ে আলিফাকে জ্বরের চিকিৎসা নিতে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। একই সময়ে শাহরাস্তি উপজেলার আহম্মদ নগর গ্রামের রুবেল তার ১৪ বছরের ছেলে নাজমুলকে কুকুরের কামড়ের চিকিৎসা নিতে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম উভয় রোগীকে আলাদা আলাদা ব্যবস্থাপত্র দেন।
কিন্তু জরুরি বিভাগে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) আবু ইউসুফ চিকিৎসকের ব্যবস্থাপত্র না দেখেই জ্বরের রোগী আলিফার শরীরে জলাতঙ্কের ভ্যাকসিন পুশ করে দেন। শিশুটির মা নাহিদা ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা কিছু না বলতেই ডাক্তার আবু ইউসুফ কুকুরের ভ্যাকসিন আমার মেয়েকে দিয়ে দেয়। তার শরীরে প্রচণ্ড জ্বর রয়েছে। ভুল চিকিৎসার কারণে আমার বাচ্চার ক্ষতি হতে পারে। অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”
অভিযুক্ত আবু ইউসুফ স্বীকার করে বলেন, “একই সময়ে দুই রোগী এসেছিল। ভুলবশত জ্বরে আক্রান্ত রোগীকে কুকুরের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে এতে রোগীর কোনো সমস্যা হবে না। অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি।”
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহান বলেন, “বিষয়টি আমি অবগত হয়েছি। ভ্যাকসিনটি ভুলক্রমে দেওয়া হলেও রোগীর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। তারপরও দায়িত্বে অবহেলার কারণে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে বিধি মোতাবেক শোকজ করা হবে। শিশুটিকে হাসপাতালে ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
ঘটনাটি স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে দিয়েছে। স্বাস্থ্য বিভাগের উচ্চপর্যায় থেকে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন ইমেইল এ Shariatpurexpresslive24@gmail.com
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300