বুড়িরহাট আব্দুর রাজ্জাক কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী উপলক্ষে দেয়া মাহফিল।
মোহাম্মদ নান্নু মৃধা, বিশেষ প্রতিনিধি।
শরীয়তপুরের বুড়িরহাটে আব্দুর রাজ্জাক কলেজ
এর ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন)
দুপুরে কলেজের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শরীয়তপুর -১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুর
জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম নাসির উদ্দিন কালু, পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী, শরীয়তপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মিজানুর রহমান হাওলাদার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত মোঃ মাহবুব উর রহমান হাওলাদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলাম শিক্ষা প্রভাষক উবাইদুল হক।
এছাড়াও কলেজের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আহমেদ আসলাম বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি সৎ ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানের শেষে বিদায়ী পরীক্ষার্থীদের পরীক্ষা ও ভবিষ্যৎ জীবনের সাফল্য এবং দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..