আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
আবু সাঈদ হত্যা মামলায় রায়: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু জ্বরের রোগীকে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন শরীয়তপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চরম শয্যা সংকট আত্মগোপনে থাকা সাবেক নারী এমপি গ্রেপ্তার ধেয়ে আসছে ভয়ংকর কালবৈশাখী, তাণ্ডবের আশঙ্কা বহু অঞ্চলে দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় ৩ বছরের শিশু নিহত শেখ পরিবারের সুবিধা বাতিল সংসদে বিল কন্ঠে পাশ বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করিনি,স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জাল শিক্ষা সনদ বিক্রির নেটওয়ার্ক ভেঙে দিল র‍্যাব মাগুরায় নহাটা রাণী পতিত পাবণী মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মানববন্ধন টাকা না পেয়ে যশোরে বাবাকে কুপিয়ে জখম করল এক কুলাঙ্গার ছেলে গোসাইরহাটে সহপাঠীর ছুরিকাঘাতে রক্তাক্ত ক্লাসরুম ছাত্রীদের সামনেই এলোপাথাড়ি কুপিয়ে পালালো নয়ন শরীয়তপুর থেকে মোহাম্মদপুরে ইয়াবা ডেলিভারি দিতে গিয়ে পুলিশের হাতে ধরা বৃদ্ধ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত কুমিল্লা ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ নোয়াখালীতে ৪০ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৪ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, মেহেন্দিগঞ্জের তেল ব্যবসায়ী আটক সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট পাচ্ছে ৩৬টি, জামায়াত-এনসিপি জোট ১৩টি যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন সাখাওয়াত
ad728

গোসাইরহাটে সহপাঠীর ছুরিকাঘাতে রক্তাক্ত ক্লাসরুম ছাত্রীদের সামনেই এলোপাথাড়ি কুপিয়ে পালালো নয়ন

রিপোর্টারের নাম: Shariatpur Express 24
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 7, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: গোসাইরহাটে সহপাঠীর ছুরিকাঘাতে রক্তাক্ত ক্লাসরুম ছাত্রীদের সামনেই এলোপাথাড়ি কুপিয়ে পালালো নয়ন

গোসাইরহাটে সহপাঠীর ছুরিকাঘাতে রক্তাক্ত ক্লাসরুম
ছাত্রীদের সামনেই এলোপাথাড়ি কুপিয়ে পালালো নয়ন, আহত জুনায়েদকে ঢাকায় রেফার

নিজস্ব প্রতিনিধি

শরীয়তপুর, ৭ এপ্রিল: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ইদিলপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ক্লাসরুমে মোবাইল ফোন নিয়ে তর্কের জেরে সহপাঠীর ছুরিকাঘাতে জুনায়েদ (১৪) নামে এক ছাত্র গুরুতর আহত হয়েছে।

 মঙ্গলবার দুপুরে বিদ্যালয় চলাকালীন এ ঘটনা ঘটে। আহত জুনায়েদকে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী নবম শ্রেণির ছাত্রী জামিলা আতঙ্কিত কণ্ঠে জানায়, “আমার চোখের সামনেই এই ঘটনা ঘটেছে। মোবাইল নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নয়ন হঠাৎ ছুরি বের করে জুনায়েদকে আঘাত করতে থাকে। আমরা কয়েকজন ছাত্রী মিলে তাকে থামানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে আমাদের সামনেই জুনায়েদকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত করে দৌড়ে পালিয়ে যায়।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদ হোসেন বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ছাত্রটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। ক্লাসরুমের মধ্যে এমন সহিংস ঘটনা অত্যন্ত দুঃখজনক। চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে দ্রুত ঢাকায় রেফার করেছেন।”

গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএস ডা. হাফিজুর রহমান জানান, “আহত ছাত্রের পিঠে ও হাতে গভীর ক্ষত হয়েছে। প্রচুর রক্তক্ষরণের কারণে তার অবস্থা সংকটাপন্ন ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠিয়েছি।”

গোসাইরহাট থানার এসআই ননিগোপাল ঘটনাস্থলে তদন্তে এসে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। অভিযুক্ত ছাত্র নয়ন সরদার ঘটনার পর থেকেই পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রকাশ্য দিবালোকে ক্লাসরুমে এমন ভয়াবহ হামলার ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অভিভাবকরা শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন ইমেইল এ Shariatpurexpresslive24@gmail.com
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300