আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
সিড্যা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি সহ অন্যান্যদের সংবর্ধনা।। ডামুড্যায় একটি পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষ-শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছে। কক্সবাজারে বিটিএসএফ উপদেষ্টা এ্যাড. শাহিদা রহমান রিংকু'কে বিটিএসএফ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামের ছোট ছেলে পুকুরের পানিতে ডুবে মৃত্যু জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ডামুড্যায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।। কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে নড়িয়ার রাজনগরে বিএনপি নেতা সুজন বেপারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শরীয়তপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ফসলি জমি বিলীনের শঙ্কা ডামুড্যায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত। ডামুড্যায় রাতের আঁধারে বাগানে ঢুকে শতাধিক গাছ কাটার অভিযোগ নিসচা খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক হলেন ফাতেমা-তুজ-জোহরা লিন্ডা নিসচা খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক হলেন ফাতেমা-তুজ-জোহরা লিন্ডা শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে বেঁদেপল্লীর যুবকদের ক্রীড়া সামগ্রী ও অসহায়দের নগদ অর্থ বিতরণ ৮ বছর ধরে জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বৃষ্টি হলেই ভিজে শিক্ষার্থীদের বই-খাতা। একজন শিক্ষিত মা ই করতে পারে, হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যুতে বিপিজেএফের গভীর শোক গোসাইরহাটে কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প: ৪৩০ জনকে চিকিৎসা সেবা শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি হলেন এম. হারুন অর রশিদ শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের আলোচনা ও ফল উৎসব অনুষ্ঠিত । গোসাইরহাটে শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কোপানোর অভিযোগে, প্রধান শিক্ষক আটক। ডামুড্যার শিধলকুড়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
ad728

মান্দায় বাড়ির ময়লা ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে ১ জন আহত।

রিপোর্টারের নাম: Shariatpur Express 24
  • সংবাদ প্রকাশের তারিখ : May 1, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: মান্দায় বাড়ির ময়লা ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে ১ জন আহত।

শিরোনাম:
মান্দায় বাড়ির ময়লা ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে ১ জন আহত।

নিজস্ব প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলায় বসতবাড়ির সামনে গোবর ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১০টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের শামুকখোল মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম উত্তম কুমার প্রামাণিক (৪৫)। তিনি শামুকখোল মধ্যপাড়া গ্রামের অনকুল চন্দ্র প্রামাণিকের ছেলে। তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে অভিযুক্ত উজ্জল কুমার প্রামাণিক একই গ্রামের অনিল চন্দ্র প্রামাণিকের ছেলে বলে জানা গেছে।

চিকিৎসাধীন উত্তম কুমার প্রামাণিক বলেন, অভিযুক্ত উজ্জল কুমার আমার বসতঘরের সামনে দীর্ঘদিন ধরে গোবর ও ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দুষিত করে আসছিল। এ সবের গন্ধে ঘরে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। বাধা নিষেধ করার পরও তিনি তা কর্ণপাত করেননি। এনিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, একই বিরোধের জের ধরে আজ বৃহস্পতিবার কথা কাটাকাটির এক পর্যায়ে উজ্জল কুমার হত্যার উদ্দেশ্যে লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করেন। এতে আমি গুরুতর জখম হয়েছি।

এ বিষয়ে অভিযুক্ত উজ্জল কুমারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন ইমেইল এ Shariatpurexpresslive24@gmail.com
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300