আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে বেঁদেপল্লীর যুবকদের ক্রীড়া সামগ্রী ও অসহায়দের নগদ অর্থ বিতরণ ৮ বছর ধরে জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বৃষ্টি হলেই ভিজে শিক্ষার্থীদের বই-খাতা। একজন শিক্ষিত মা ই করতে পারে, হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যুতে বিপিজেএফের গভীর শোক গোসাইরহাটে কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প: ৪৩০ জনকে চিকিৎসা সেবা শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি হলেন এম. হারুন অর রশিদ শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের আলোচনা ও ফল উৎসব অনুষ্ঠিত । গোসাইরহাটে শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কোপানোর অভিযোগে, প্রধান শিক্ষক আটক। ডামুড্যার শিধলকুড়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। ডামুড্যায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। ডামুড্যায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। গোসাইরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত: সমবায়ীদের মাঝে গাছের চারা ও ঋণের চেক বিতরণ শরীয়তপুরে স্কুল অফিস সহায়ককে কুপিয়ে জখম, পরে পুকুরে নিক্ষেপ ৪৬ নং সম্ভুকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন: সভাপতি শামিম, সহ-সভাপতি সেলি ম বুড়িরহাট আব্দুর রাজ্জাক কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী উপলক্ষে দেয়া মাহফিল। পশ্চিম চর বিষকাটেলিতে গভীর রাতে বসতরাড়ীর রান্নাঘরে অগ্নিসংযোগঃ এলাকায় চাঞ্চল্য শরীয়তপুরের ডামুড্যায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন। ডামুড্যায় বোনের জন্য ফ্রিজ কিনে ১ লাখ টাকার মেগা ক্যাশ ভাউচার বিজয়ী ইমরান। ডামুড্যায় জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন অপুর নির্দেশে ব্রীজের দু পাশ সংস্কার। মেসেঞ্জারে জুয়ার লিংক পাঠিয়ে যুবসমাজকে বিপথে নেওয়ার অভিযোগ
ad728

মান্দার জোতবাজারে একই রাতে তিন দোকানে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

রিপোর্টারের নাম: Shariatpur Express 24
  • সংবাদ প্রকাশের তারিখ : May 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: মান্দার জোতবাজারে একই রাতে তিন দোকানে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

মান্দার জোতবাজারে একই রাতে তিন দোকানে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

বিশেষ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলায় শাটার কেটে তিনটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে উপজেলার জোতবাজার এলাকায় এ ঘটনা ঘটে। একই রাতে পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো আব্দুর রশীদের হার্ডওয়ারের দোকান, গৌতম কুমারের স্বর্ণের দোকান এবং জয়নাল আবেদীনের কাপড়ের দোকান। ব্যবসায়ীদের দাবি, চোরেরা এসব দোকান থেকে প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালামাল ও নগদ অর্থ নিয়ে গেছে।

হার্ডওয়ার ব্যবসায়ী আব্দুর রশীদ জানান, শুক্রবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান তিনি। শনিবার সকালে এসে দেখেন দোকানের শাটার কাটা। পরে দোকানের ভেতরে গিয়ে দেখতে পান, ক্যাশবাক্সের তালা ভেঙে প্রায় ৬ হাজার টাকা এবং ৬টি পানির পাম্প চুরি হয়েছে। এছাড়া আরও কিছু মালামাল খোয়া গেছে কি না তা যাচাই করা হচ্ছে।

স্বর্ণ ব্যবসায়ী গৌতম কুমার বলেন, রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান। সকালে দোকানে এসে শাটার কাটা দেখতে পান। তার দাবি, চোরেরা দোকান থেকে প্রায় ৩৫ ভরি রুপা ও ১০ আনা স্বর্ণের গহনা নিয়ে গেছে, যার বাজার মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।

এদিকে, জয়নাল আবেদীনের কাপড়ের দোকানের শাটার কেটে প্রায় ৪০ হাজার টাকার কাপড় চুরি করা হয়েছে বলে দাবি করেন ওই ব্যবসায়ী।

ঘটনার বিষয়ে মান্দা থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন ইমেইল এ Shariatpurexpresslive24@gmail.com
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300