আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
ডামুড্যায় জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন অপুর নির্দেশে ব্রীজের দু পাশ সংস্কার। মেসেঞ্জারে জুয়ার লিংক পাঠিয়ে যুবসমাজকে বিপথে নেওয়ার অভিযোগ শরিয়তপুরের কাঁচিকাটায় নদী ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম সম্পন্ন মান্দার জোতবাজারে একই রাতে তিন দোকানে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা নিখোঁজের পাঁচদিন পর গলায় ইট - কোমরে বস্তা বাঁধা অবস্থায় কিশোরের মরদেহ উদ্ধার। গোসাইরহাটে মাদক সেবনের অভিযোগে আটক বৃদ্ধের জেল হাজতে মৃত্যু, এলাকায় শোক ও চাঞ্চল্য কুশারিয়ায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ: ওজনে কম দেওয়ার ক্ষোভে গ্রাহকরা মান্দায় বাড়ির ময়লা ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে ১ জন আহত। শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন ২০২৬ এর পূর্ণাঙ্গ বিজয়ীদের তালিকা প্রকাশ শরীয়তপুর প্রেসক্লাবের প্রথম নির্বাচনে আবুল হোসেন সরদার ও নুরুল ইসলাম রবিনের বাজিমাত উৎসবমুখর পরিবেশে শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জের ১০ বছর বয়সে এক শিশু নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত আসামি আরিফ ফরাজী গ্রেফতার । টিনের চালায় আগুনের ঊলকা, বিদ্যুৎ নেই বলে গরমে অসুস্থ শিশু শিক্ষার্থীরা সৎ মেয়েকে দীর্ঘদিন ধরে যৌন নিপীড়ন, সৎ বাবা গ্রেপ্তার! নড়িয়ায় হিজল গাছে ঝুলন্ত অবস্থায় ১৩ বছরের কিশোরী সোনালী আক্তারের মরদেহ উদ্ধার মালয়েশিয়া সফর শেষে দেশে প্রত্যাবর্তন করলেন সেনাবাহিনী প্রধান শরীয়তপুরের গোসাইরহাটে মানসিক ভারসাম্যহীন স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ডামুড্যায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, অনুপস্থিত মাত্র ৮ জন পরীক্ষার্থীদের টেনশন কমাতে কোদালপুরে ছাত্রশিবিরের ‘হেল্প ডেস্ক’ শরীয়তপুরে সংরক্ষিত আসনে সংসদ সদস্য মনোনীত হলেন শওকত আরা আক্তার উর্মি
ad728

শরীয়তপুরের জাজিরায় মসজিদের ভিতরে ছয় বছরের শিশুকে দর্শনের চেষ্টায় ইমাম গ্রেফতার

রিপোর্টারের নাম: Shariatpur Express 24
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 21, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: গ্রেপ্তারকৃত আবুল বাশার জয়নগর ইউনিয়নের ছোটগোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ দিন ধরে ওই মসজিদে ইমামতি এবং পার্শ্ববর্তী একটি মহিলা মাদরাসায় শিক্ষকতা করে আসছিলেন।

শরীয়তপুরের জাজিরা থানাধীন জয়নগর ইউনিয়নে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আবুল বাশার (৬০) নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২০ এপ্রিল) বিকেলে জয়নগর সরদার কান্দি মামুর জামে মসজিদের ভেতর শিশুটিকে কৌশলে ডেকে নেন ইমাম আবুল বাশার। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা পুলিশে খবর দিলে জাজিরা থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

​গ্রেপ্তারকৃত আবুল বাশার জয়নগর ইউনিয়নের ছোটগোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ দিন ধরে ওই মসজিদে ইমামতি এবং পার্শ্ববর্তী একটি মহিলা মাদরাসায় শিক্ষকতা করে আসছিলেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি ঘটার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

​তিনি বলেন, অভিযুক্ত ইমাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকার করেছেন। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত চলছে। শিশুদের নিরাপত্তার বিষয়ে পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।

বর্তমানে শিশুটিকে উদ্ধার করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন ইমেইল এ Shariatpurexpresslive24@gmail.com
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300